
মো: নাসির খান, (শরীয়তপুর) প্রতিনিধি : গত শনিবার (২৫জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় ৩লাখ ৫০ হাজার মিটার গুটি ও কারেন্ট জালসহ ১০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। ইলিশগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় প্রদান করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রিট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিদ্র মন্ডল বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলা অংশের পদ্মা নদীতে অভিযান পরিচালনাকালে জাটকা ধরার দায়ে ১৭জেলেকে আটক করা হয়।
এ সময় ৩ লাখ ৫০হাজার মিটার কারেন্ট জাল ও ১০ মন জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়৷ এসময় আরো বলেন, জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে৷
আপনার মতামত লিখুন :