জিয়ানগর কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

জিয়ানগর কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
জিয়ানগর কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা সরকারি জিয়ানগর ডিগ্রী কলেজ সংলগ্ন বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাজু মেডিকেল হলের স্বত্বাধিকারী (বালিপাড়া বাজার) মোঃ শাকিল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বারডেম হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ কামরুজ্জাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া নগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো: মিজানুর রহমান। সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক কামরুল আহসান সোহাগ। সভা সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি মাওলানা আলতাফ হোসেন।