নেছারাবাদে ০২শত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

নেছারাবাদে ০২শত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
নেছারাবাদে ০২শত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ০২শত পিস ইয়াবা সহ আলামিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) রাতে পৌর শহরের আচার্য বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার কামারকাঠি গ্রামের আব্দুল হালিমের ছেলে। সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে নেছারাবাদ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ রবিবার রাতে আলামিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ০২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।