নোয়াখালীতে ২৭টি মামলার আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

নোয়াখালীতে ২৭টি মামলার আসামি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
নোয়াখালীতে ২৭টি মামলার আসামি গ্রেফতার

শাহাদাত হোসেন
নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর ফকিরা ইউনিয়নের আদর্শনগর গ্রামের ওজি উল্যাহ ছেলে নিজাম উদ্দিন (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে,তার বিরুদ্ধে গরু চুরি,দস্যুতা, চুরি ও ডাকাতিসহ ২৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত দীর্ঘদিনের পলাতক দূর্ধর্ষ আন্তঃজেলা গরু চোরের সর্দার নিজাম উদ্দিন প্রঃ গরুচোর নিজাম গ্রেফতার।

পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ- আল-ফারুক সার্বিক দিক নির্দেশনায়, আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এর তত্বাবধানে এএসআই(নিঃ) চাঁন বাদশা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া দীর্ঘদিনের পলাতক জিআর ৩৭২/১৯, ধারা-৩৯৯/৪০২ পেনালকোড

জিআর ৯৭৬/২৪, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী নিজাম উদ্দিন প্রঃ গরুচোর নেজাম(৪৭), পিতা-ওজি উল্যাহ, সাং-চর ফকিরা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডকাতি সহ ২৭(সাতাশ) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

উক্ত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।