হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই | Daily AjKaler Kontho

হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই

আজকালের কন্ঠ ডেস্ক : জুলাই-আগষ্টের হত্যার বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে ‘দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগষ্টের হত্যার বিচার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, মার্চ মাস থেকে শুনানি শুরু হবে ট্রাইব্যুনালে। বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করব।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার আওয়ামী লীগের চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, আমরা তা প্রমাণ করতে চাই।’

বিভিন্ন খাতে সংস্কার করার উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে, যোগ করেন আসিফ নজরুল।