
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দশটায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
জলে জন্ম, জলে মৃত্যু, জলেই জীবন যাপন। হাড় কাঁপানো শীতে জলে বসবাসকারী এসব মানতা সম্প্রদায়ের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে । তাই শীত নিবারনের জন্য অর্ধশতাধিক মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও উপজেলা ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান সহ প্রশাসনের কর্মকর্তারা।
সরকারের বরাদ্ধকৃত ৩ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হত দরিদ্র এসব মানতা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :