খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রাম খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আহ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট সেগুনবাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন খুলশি থানার উপ পরিদর্শক (এসআই) মো. বেলাল বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।