
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা উত্তর জেলা শাখার দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত দ্বি -বার্ষিক সম্মেলনে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও ডা. সফিউল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ছবির আহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সফিউল আলম এর সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা জেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম সরকার, দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান কবির, সাবেক উপজেলা ছাত্রনেতা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো সেলিমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সি বলেন,প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে আমরা নতুন কমিটির মাধ্যমে যে আমরা নেতৃত্ব তৈরী করেছি, তার মাধ্যমে আমরা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর উপর যে নির্যাতন হয়েছে তার ন্যায় বিচার করবো। আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর কোনো নেতাকর্মী আজ পর্যন্ত কোনো অন্যায় কাজে সম্পৃক্ত হয়নি, ভবিষ্যতেও হবে না’।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বলেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পর দেবিদ্বারে আর কেউ কোনো উন্নয়ন করে নাই। তিনি নির্যাতিত মানুষের পাশে ছিলেন। মৃত্যু পর্যন্ত আমরাও তাঁর পাশে থাকবো’।
দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন,আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর জীবনে কোনো পরাজয় নেই। আগামীতেও হবে না ইনশাআল্লাহ। তিনি দেবিদ্বারে যে উন্নয়ন করেছেন আগামী পঞ্চাশ বছরেও তাঁকে দেবিদ্বারের মানুষ ভুলবে না’।
আপনার মতামত লিখুন :