রাজারহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাগর গ্রেফতার | Daily AjKaler Kontho

রাজারহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাগর গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
রাজারহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাগর গ্রেফতার

রাজারহাট উপজেলা প্রতিনিধী : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর(২৮)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান সাগর(২৮) নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫আগষ্টের পর সে গা ঢাকা দেয়। শুক্রবার(১১জানুয়ারী) গভীর রাতে রাজারহাট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমনারায়ন এলাকা থেকে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাগরের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নম্বর ১২, তারিখ ১১/০১/২৫ইং। পরদিন শনিবার(১১জানুয়ারী) সকালে পুলিশ তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সাংগাঠনিক সম্পাদক সাগরকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।