বরিশাল বিসিসি কর্মচারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন | Daily AjKaler Kontho

বরিশাল বিসিসি কর্মচারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
বরিশাল বিসিসি কর্মচারীদের মাঝে শীতবস্ত্র  কম্বল বিতরন

জামাল কাড়াল বরিশাল : বরিশালে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের ভবনের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে দৈনিক মজুরি ভিত্তিতে থাকা ১২০ কর্মচারীদের মাঝে শীতবস্ত কম্বল বিতরন করা হয়েছে।দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।

শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। তাই বরিশাল সিটি কর্পোরেশনের গরীব অসহায় কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি নূরে আলমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসির সদস্য সচিব রুম্মা সিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন সংঠনের সহ-সভাপতি সালাউদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিকসহ কর্মচারী ইউনিয়নের সকল সদস্য সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।