দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্পে ইউএনও রিগ্যান চাকমার ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্পে ইউএনও রিগ্যান চাকমার ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্পে ইউএনও রিগ্যান চাকমার ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ

এমদাদ হোসেন (সন্দ্বীপ) প্রতিনিধি : ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধা ৭ টার দিকে সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে গরীব-অসহায় বাসিন্দাদের মাঝে ৫শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে ইউএনও রিগ্যান চাকমা বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা রইল। আপনাদের পাশে দাঁড়াতে, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, ক্রিড়া সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিপাত রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আজকালের কন্ঠ /এ / এম