
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী গিয়াস উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমআার নামাজের পর তাঁর গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া কাছারীর ডাঙ্গা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমীর ড. অধ্যাপক খায়রুল আনাম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মানব সম্পদ সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মরহুম গিয়াস উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ছিলেন এবং এর সহযোগী সংগঠন এফডিইবি এর প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার উত্তরাস্থ লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংগুণগ্রাহী রেখে গেছেন। (ছবি আছে)
আপনার মতামত লিখুন :