বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান | Daily AjKaler Kontho

বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ৬:০০ অপরাহ্ন
বাউফল প্রেসক্লাবের  কার্যনির্বাহী পরিষদের অভিষেক  ও শপথ গ্রহণ অনুষ্ঠান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ( ৪ জানুয়ারি শুক্রবার) বেলা ১১ টায় বাউফল প্রেস ক্লাবের বীর উত্তম শামসুল আলম মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সহকারী কমিশনার ভূমি ও বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার প্রতিক কুমার কুন্ড।
বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ কামাল হোসেন। ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী, পরিসংখ্যান অফিসার সবুজ মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হারুন-রশিদ খান ও আল মামুন, বাউফল উপজেলা বিএনপি’র সদস্য সচিব অলিয়ার রহমান, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত৩০ ডিসেম্বর সকালে বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বর্ধমান অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি হিসেবে মো. জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন (মানবকণ্ঠ) ও যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে মো. মনিরুজ্জামান হিরোন (সকালের সময়) কে নির্বাচিত ঘোষনা করেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি),মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মোঃ. আবু সুফিয়ান (সংগ্ৰাম), কামরুল হাসান (যায় যায় দিন)।