রাতের আধারে ভাসমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবিক ইউএনও আবদুর রহমান | Daily AjKaler Kontho

রাতের আধারে ভাসমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবিক ইউএনও আবদুর রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
রাতের আধারে ভাসমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবিক ইউএনও আবদুর রহমান

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে শৈত্যপ্রবাহের কারণে ভাসমান অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে রাতের আধারে কম্বল বিতরণ করেছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আবদুর রহমান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ) ও বুধবার (১ জানুয়ারি) রাতের আধারপ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে মুরাদনগর উপজেলা এবং বাংগরা বাজার থানার বিভিন্ন এলাকার ভাসমান অসহায় ও দু:স্থ্যদের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি। এতে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাকিব হাসান খাঁনসহ প্রকল্প বাস্তবায়ন অফিসার।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.আবদুর রহমান জানান,গতকাল থেকে শৈত্যপ্রবাহ চলছে। দরিদ্র ও অসহায় মানুষ শীতে কষ্ট করছে এই চিন্তা থেকে মুরাদনগর উপজেলা এবং বাংগরা বাজার থানা এলাকার ভাসমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।