সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। এতে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আননু মিয়া, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া, সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।