
মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলা ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আনন্দ মিছিল, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
বুধবার (০১ জানুয়ারি) বিকাল ০৩টায় উপজেলার ০৫টি ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতা কর্মীরা এলজিইডি ব্রিজ ও এর আশেপাশে অবস্থান নেয়। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা মাথায় হলুদ ফিতা বেধে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে মিছিল বের করে স্লোগানে স্লোগানে মুখরিত করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হয়।
এরপর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে র্যালি বের করে।র্যালিটি দলীয় কার্যালয় থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত ঘুরে এসে আবার দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
এরপর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম সাদিক।
আরো বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বরকত উল্লাহ খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাসনিম আন নুর অয়ন, শাহীন ফরাজী, তরিকুল ইসলাম তরুণ, নয়ন তালুকদার, মারুফ হাং, রিয়াজুল ইসলাম শুভ, সবিন শিকদার, আরিফুল ইসলাম, মামুন তালুকদার, রাসেল ফকির, সিরাজুল ইসলাম ও তাওহীদ সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :