চট্টগ্রামে চাহিদা ২ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৯৩ কপি, এসেছে আড়াই লাখ | Daily AjKaler Kontho

চট্টগ্রামে চাহিদা ২ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৯৩ কপি, এসেছে আড়াই লাখ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৫, ১:০৭ অপরাহ্ন
চট্টগ্রামে চাহিদা ২ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৯৩ কপি, এসেছে আড়াই লাখ

চট্টগ্রাম ব‍্যুরো : রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেছে। এরপর এক যুগ আগে তৈরি পুরোনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

সে জন্য এবার বিশেষজ্ঞদের দিয়ে ৪৪১টি বই পরিমার্জন করে এনসিটিবি। এ প্রক্রিয়ায় পাঠ্যবইয়ের বেশ কিছুসংখ্যক গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়বস্তুসহ নতুন কিছু গল্প-কবিতা।

পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় এবার মোট বইয়ের সংখ্যাও বাড়ছে।চট্টগ্রামে , চাহিদা ২ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৯৩ কপি।দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় ২০১০ সালে। তবে গত দু-তিন বছর শিক্ষাবর্ষের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে সব নতুন বই দেওয়া যায়নি।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বেশ কিছু বই ইতিমধ্যে এসেছে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির বই আসছে। তবে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই দেওয়া সম্ভব হবে না জানান জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা ।তারপর ও নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।