
মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর কঁচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফ শেখ( ২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ সময় তার সাথে থাকা আরেক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ শেখ (২৪) পিরাজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বরাল (২৩) নেছারাবাদ উপজেলার জলাবাড়ি এলাকার রবীন্দ্রনাথ বড়ালের ছেলে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সোবহান জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিল ওই দুই যুবক। ধারণা করা হচ্ছে উচ্চগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিঙে আঘাত লাগে এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়, এবং তার সাথে থাকা রুদ্র বরাল গুরুতর আহত হয়। তার অবস্থা ও অসংখ্যজনক বলে জানান তিনি।
ইয়াসিন আরাফাত নামে এক যুবক মারুফকে সেতুর উপর পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে আহত রুদ্র বরাল কে ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
আপনার মতামত লিখুন :