পঞ্চম দিনের মতো ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ | Daily AjKaler Kontho

পঞ্চম দিনের মতো ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
পঞ্চম দিনের মতো ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

বায়েজিদ আহমেদ জোনায়েত : টানা পঞ্চম দিনের মতো ঢাকা কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে ছাত্রলীগ সংশ্লিষ্টদের কমিটিতে স্থান ও সিন্ডিকেটের মাধ্যমে ❝মাইম্যান❞ দিয়ে কমিটি দেওয়ার অভিযোগে এ কর্মসূচি পালন করেছেন তারা।

গত শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯ঃ০০ টায় ঢাকা কলেজ এর নায়েমের গলি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাইন্সল্যাব প্রদক্ষিণ করে ঢাকা কলেজের বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্স খন্দকার, তারেক জামিল, হাবিবুর রশিদ দীপ্ত, নর্থ হল ছাত্রদলের সভাপতি সুমন সিকদার সহ শতাধিক পদবঞ্চিত নেতৃবৃন্দ।

এদিকে মাইম্যান দিয়ে পক্ষপাত ও বৈষম্যমূলক কমিটি দেওয়ার প্রতিবাদ জানিয়ে গত চার দিনে ধরে ঢাকা কলেজে টানা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, আগুন জ্বালানো, কুশপুত্তলিকা দাহসহ নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণার মতো কর্মসূচি পালিত হয়েছে।