নীতিশের ইতিহাস গড়া সেঞ্চুরিতে স্বস্তিতে ভারত | Daily AjKaler Kontho

নীতিশের ইতিহাস গড়া সেঞ্চুরিতে স্বস্তিতে ভারত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ২:০৬ অপরাহ্ন
নীতিশের ইতিহাস গড়া সেঞ্চুরিতে স্বস্তিতে ভারত

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে ৬ উইকেটে ১৬৪ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। যেখানে সফরকারীদের চোখ রাঙাচ্ছিল ফলোঅনে পড়ার শঙ্কা। তবে সেই শঙ্কা দূর হয়েছে নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত এক অভিষেক সেঞ্চুরিতে। আর তাতে ৯ উইকেটে ৩৫৮ রান করে দিনের খেলা শেষ করেছে ভারত।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৪ রানের পর ভারত এখনও ১১৬ রানে পিছিয়ে থাকলেও এখনও উইকেটে অপরাজিত থাকা নীতিশ স্বপ্ন দেখাচ্ছেন ভারতকে।

অথচ, দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিল ভারতের টপ অর্ডার। একই পথে হেঁটেছেন অভিজ্ঞ বিরাট কোহলি-ঋষভ পান্তরা। তাতে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ সকালেও দ্রুত উইকেট হারিয়ে আরো বেশি চাপে পড়ে তারা। তবে সেই শঙ্কা দূর করেন নীতিশ।

ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জুটি গড়ে দলকে টানেন এই ব্যাটার। অভিষেক টেস্ট সেঞ্চুরি তুলে নেন ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে। ২১ বছর ২৬১ দিন বয়সে এই সেঞ্চুরি পান তিনি। যেই সেঞ্চুরি কাঁদিয়েছে খেলা দেখতে আসা তার বাবাকে। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১০৫ রান করে। অন্যদিকে সুন্দরের ব্যাট থেকে আসে ৫০ রান।