নোয়াখালীর কবিরহাট মধুমতি ব্যাংক লিমিটেডের নতুন শাখা | Daily AjKaler Kontho

নোয়াখালীর কবিরহাট মধুমতি ব্যাংক লিমিটেডের নতুন শাখা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন
নোয়াখালীর কবিরহাট মধুমতি ব্যাংক লিমিটেডের নতুন শাখা

শাহাদাত হোসেন
নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট বাজারে আজিজ টাওয়ারে মধুমতি ব্যাংক লিমিটেডের ৫২ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর(বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিটের কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সরওয়ার উদ্দিন, এবং হুমায়ুন কবির ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা কবিরহাট উপজেলার ব্যবসায়িসহ সর্বস্তরের মানুষের উন্নয়নে মধুমতি ব্যাংক লিমিটেডের সক্রিয় অংশগ্রহনের বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

‍অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুমতী ব্যাংক কবিরহাট শাখার ম্যানাজার সজিব দে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন,কবিরহাট উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল, কবিরহাট উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মেজবাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সেলিম,এ সময় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা, ব্যাংকের গ্রাহক, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।