মীরসরাইয়ে দরজার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণ লুট | Daily AjKaler Kontho

মীরসরাইয়ে দরজার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণ লুট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ২:২৯ অপরাহ্ন
মীরসরাইয়ে দরজার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণ লুট

নুরহোসেন মিয়া, মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি : মীরসরাইয়ে বাসার বাড়ির দ্বিতীয় তলার দরজার তালা ভেঙে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে মীরসরাই পৌরসদরের ফারুকীয়া মাদরাসার পাশে জিলিক মেনশন থেকে এ স্বর্ণ লুটের ঘটনা ঘটে।

ভূক্তভোগী দলিল লেখক মো. নুরুল আফছার জানান, ঘরে কেউ না থাকার সুযোগী চোরের দল আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। সিসি ক্যামরা আছে পুরো বিল্ডিং। প্রশাসন সহযোগীতা করলে স্বর্ণ উদ্ধার করা সম্ভব হবে।

আফছার আরো বলেন,‘৪ বছর এই বাসায়। কখনো এত বড় চুরির ঘটনা হয় নাই। কষ্টের টাকায় এই স্বর্ণ কেনা। নিজে অনেক কষ্ট করছি, কখনো স্বর্ণ বিক্রি করার চিন্তাও করিনে। থানা থেকে বেশি দূরেনা এই বাসা বাড়ি। পুলিশ চেষ্টা করলে ধরা পড়বে চোর।

এবিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিক রহমান জানান, স্বর্ণ চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যায়। সিসি ক্যামরা পর্যবেক্ষণ করা হচ্ছে। চোরের দলকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।