দুমকিতে ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির নামে চাঁদা আদায়ের অভিযোগ | Daily AjKaler Kontho

দুমকিতে ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির নামে চাঁদা আদায়ের অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ২:১৭ অপরাহ্ন
দুমকিতে ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির নামে চাঁদা আদায়ের অভিযোগ

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা:- দুমকিতে আগামী পহেলা জানুয়ারি/২৫ শুভ ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নামে চিঠি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে । গত মঙ্গল ও বুধবার দুমকির থানা ব্রীজ এলাকা ও পীরতলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আসছে আগামী পহেলা জানুয়ারি ২০২৫ ইং রোজ বুধবার রাত ১২.০১ মিনিটে শুভ নববর্ষ উপলক্ষে পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিভোজের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি। আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন দুমকি উপজেলা শাখা।

সূত্র জানায়, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক ও শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন টিটু,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহরিয়ার শাহাদাত হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন এই চিঠি বিতরণ ও চাদাঁ আদায়ের করছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।

দুমকির পিরতলা বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, কিছু লোক বিএনপির নামে প্রতিটি বড় বড় দোকানে চিঠি দিয়ে চাঁদা আদায় করছে এটা কাম্য নয়। এবং এতে বিএনপি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য আমরা ৫ই আগস্ট দেশকে স্বৈরাচারমুক্ত করি নাই।

শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, আমি এটা ঘৃণা ক্ষরে প্রত্যাখ্যান করি যারা এতে জড়িত তাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আহবান করছি।