
নুরহোসেন মিয়া( চট্টগ্রাম প্রতিনিধি) : চট্টগ্রামের মিরসরাই ঐতিহ্যবাহী মিঠাছড়া বাজার যা ৯ নম্বর সদর উইনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কয়েকশ বছর আগে গড়ে উঠেছিল।
বাজারটির এক সময় হস্তশিল্প, কৃষিপণ্য,মাছ তরকারি ও সাপ্তহিক পশু-পাখির হাট বাজারের জন্য প্রষিদ্ব ছিল। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগম হয় এই বাজারে। সময়ের ব্যবধানে, সব ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে। এক সময়ের ঐতিহ্য হারিয়ে এখন বাজারটি মাদকের রাজধানীতে পরিণত হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বাজারটিতে এখন হাত বাড়ালেই মেলে গাজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, মদ সহ ভয়ঙ্কর সব মাদকদ্রব্য।এখনে দিনদুপুরে মাদকদ্রব্য খুচরা ও পাইকার বেছা কেনা হয়। বাজারের আশেপাশে কয়েকএক টি এলেকায় ছড়িয়ে পড়েছে মাদক কারবারিরা।
যেমন তালভাড়িয়া, আবুনগর, শ্রীপুর, গড়িয়াহাস সহ এলেকায় রাতের বেলায় গাড়িতে গাড়িতে মাদক নিয়ে আসে মাদক কারবারিরা। এলেকার স্থানীয় বাসিন্দারা জানান রাত ১২ পর গাড়িতে করে পাহাঠ থেকে মাদকদ্রব্য নিয়ে যায়
আপনার মতামত লিখুন :