বরিশাল প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি খসরু, সম্পাদক এস এম জাকির | Daily AjKaler Kontho

বরিশাল প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি খসরু, সম্পাদক এস এম জাকির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ৩:৫১ অপরাহ্ন
বরিশাল প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি খসরু, সম্পাদক এস এম জাকির

জামাল কাড়াল বরিশাল : বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে বিজয়ী হয়েছেন সভাপতি পদে আমিরুল ইসলাম খসরু এবং সাধারন সম্পাদক পদে এসএম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

গতকাল বিকেল ৫টা থেকে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চলে রাত ৮টা পর্যন্ত। রাত ১০টার পরে ভোট গননা শেষে আমিরুল ইসলাম খসরু ও এসএম জাকির হোসেনকে বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও কাজী আল মামুন। সাধারন সম্পাদক পদে এসএম জাকির হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাজী আবদুল্লাহ আল রাসেল।