
জামাল কাড়াল বরিশাল : বরিশাল মেট্রো পলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ রুনা লায়লা বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন আজ ২৩ ডিসেম্বর সকাল ১১টায়।
পরিদর্শনকালে তিনি সহকারি পুলিশ কমিশনার কার্যালয়ের সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বইতে নোট করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মোঃ মশিয়ার রহমান,অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোঃ নাজমুল নিশাত সহ অন্যান্য অফিসার ও ফোর্স।
আপনার মতামত লিখুন :