
আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের তরুণ কর্মকর্তাদের নিয়ে গঠিত ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের উপকমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি করা হয়েছে ৩০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৩৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়। এ ফোরামের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা
গত শনিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এ কমিটি অনুমোদন করেন।
এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এপিডি অনুবিভাগ) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী, কেরাণীগঞ্জ উপিজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া, সাভারের উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার, আড়াইহাজারের উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভিূমি) মো. নিলয় রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ এবং বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আদনান জুলফিকার।
আপনার মতামত লিখুন :