বরিশালে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ | Daily AjKaler Kontho

বরিশালে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
বরিশালে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

জামাল কাড়াল বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান ও পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দীন আকন, মোঃ সোহেল হাওলাদার, পৌর ষুবদলের আহবায়ক মোঃ সাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুব গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, উপজেলা শ্রমিক দল নেতা সোলায়মান হোসেন হাইয়ুম খান, আতিকুল ইসলাম বিপ্লব, পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম,সদস্য সচিব মাইনুল ইসলাম আকাশ, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান ও উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ বক্তৃতাকালে বলেন- আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যকে শক্ত হাতে দমন করা হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।