খুলনা জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান : সারজিস আলম | Daily AjKaler Kontho

খুলনা জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান : সারজিস আলম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন
খুলনা জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান  : সারজিস আলম

ইসমাইল হোসেন (খুলনা) : জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বিভাগের ৫৮ জনকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সারজিস আলম বলেন, পুলিশ চাইলে অনেক কিছু ঠিক হয়ে যাওয়া সম্ভব। তাদের প্রভাবটা মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প কিছুদিন সহযোগিতার জন্য এসেছে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি, তাদের কাছে চাওয়াটাও বেশি হয়। আমরা এখনো পুলিশের প্রতি আস্থা হারায়নি, আমরা আস্থাটা রাখতে চাই। কিন্তু আস্থাটা রাখতে পারব কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, আশশেফা খাতুন, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ