কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে শাসরোদ্ব পর ৩ ডাকাত র‌্যাবের কাছে আত্মসমর্পণ | Daily AjKaler Kontho

কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে শাসরোদ্ব পর ৩ ডাকাত র‌্যাবের কাছে আত্মসমর্পণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন
কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে শাসরোদ্ব পর ৩ ডাকাত র‌্যাবের কাছে আত্মসমর্পণ

কেরানীগঞ্জ (ঢাকা) থেকে মো.মাহবুব আলী : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া রুপালী ব্যাংক শাখায় বৃহস্পতিবার বেলা দুইটায় গ্রহক সেজে ডাকাত ব্যাংকে ডুকে ম্যানেজার শেখর মন্ডল সহ কর্মচারীদের অস্ধসঢ়;ত্রের মুখে জিম্মি করে। ডাকারতা ব্যাংকের লকার থেকে টাকার বস্তা দিতে বলে। দিনদুপুরে রুপালী ব্যাংকে ডুকে ডাকাতির চেষ্টায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। কৌশলে এক কর্মচারী গ্রহক সেজে নিচের লোকজন নিয়ে ব্যাংকের গেটে তালা লাগিয়ে দেয়।

এলাকাবাসী পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ডাকাতির ঘটনা জানায়। পুরে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও ডিবি পুলিশ ঘটনা স্থলে পৌছে মাইকিং করে ডাকাতদের আতœসমর্পণ করতে বলে । এসময় ভিতরে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। শাসরোদ্ব তিন ঘন্টার অভিযানের পর বিকাল সাড়ে পাঁচটায় তিন জন ডাকাত র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। তাদের র‌্যাব ১০ হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। ওসি মাজহারুল ইসলাম জানান পরে সংবাদ সম্মেলন করে মিডিয়া কর্মিদের সব তথ্য জানানো হবে। তবে ব্যাংক ম্যানেজার শেখর মন্ডল কোন মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ, ডিবি, সেনাবাহিনীর ও র‌্যাবের সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করে।