জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি | Daily AjKaler Kontho

জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন
জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করা ডাকাতরা ২ দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকার ব্যাংকের ওই শাখার ম্যানেজার শেখর মন্ডল।

তিনি বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের বাইরে ছিলাম। তাদের সঙ্গে আমরা নেগোসিয়েট করছি। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছেন।

শেখর মন্ডল বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, ব্যাংকের ওই শাখায় বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। তারা বাইরে ঘিরে রেখেছি। জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।