
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোণার কেন্দুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল কবীর খানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
এরআগে রবিবার (১৫ ডিসেম্বর ) রাতে উপজেলার ছিলিমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এনামুল কবীর খান সাবেক ইউপি চেয়ারম্যান ও ছিলিমপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান।
জানা যায়, ২০১৬ সালে জেলার কেন্দুয়ায় ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি বের করা হয়।
র্যালিটি কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে আশ্রয় নিলে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।
এ সময় হামলায় ব্যাপক ভাঙচুর হয়।মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, সে সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে সন্ত্রাসীরা শার্টের কলার ধরে অশ্লীল ভাষায়।
গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। গত ২০ নভেম্বর গভীর রাতে কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। রবিবার সন্ধ্যায় ছিলিমপুর বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এনামুল কবীর খান ওই মামলার এজাহারভুক্ত আসামি।
কেন্দুয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল কবীর খান কে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :