
আজকালের কন্ঠ ডেস্ক : জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে আওয়ামী লীগের গ্রেফতার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি জানাতে তাদের ট্রাইব্যুনালে উঠানো হবে।
অভিযুক্তরা হলেন – সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাংগীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :