স্মৃতিসৌধে কথা বলতে বলতে শুয়ে পড়লেন মির্জা ফখরুল | Daily AjKaler Kontho

স্মৃতিসৌধে কথা বলতে বলতে শুয়ে পড়লেন মির্জা ফখরুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
স্মৃতিসৌধে কথা বলতে বলতে শুয়ে পড়লেন মির্জা ফখরুল

আজকালের কন্ঠ ডেস্ক : মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়।
তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিবুন্নবী খান সোহেল হাসপাতালে গেছেন।