বিজয় দিবসে শ্রদ্ধা জানালেন নোয়াখালী জেলা পুলিশ সুপার | Daily AjKaler Kontho

বিজয় দিবসে শ্রদ্ধা জানালেন নোয়াখালী জেলা পুলিশ সুপার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
বিজয় দিবসে শ্রদ্ধা জানালেন নোয়াখালী জেলা পুলিশ সুপার

নোয়াখালী জেলা প্রতিনিধি : মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নোয়াখালী জেলা পুলিশ সুপার ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় বাংলাদেশ পুলিশবাহিনী গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্‌-আল-ফারুক।

এদিকে বিজয়ের ৫৪ বছর উদযাপনকে ঘিরে বর্ণিল আলোয় সেজেছে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান,পৌরসভা। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠছে পুরো নোয়াখালী ; এতে মুগ্ধ নগরবাসী।