
চট্টগ্রাম ব্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রামের কাট্টলী অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিউগল বাজিয়ে সশস্ত্র সালাম জানান পুলিশের চৌকস দল।
যৌথভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম ও বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের ও সরকারি উর্ধতন কর্মকর্তারা ও বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি।
আপনার মতামত লিখুন :