সাকিবের দলের মালিক চার দিনের রিমান্ডে | Daily AjKaler Kontho

সাকিবের দলের মালিক চার দিনের রিমান্ডে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
সাকিবের দলের মালিক চার দিনের রিমান্ডে

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকায় টি-টেন লিগে খেলছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে গল মারভেলসের জার্সি গায়ে চড়িয়েছেন তিনি। কিন্তু দলটি যখন মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন ফিক্সিংকাণ্ডে ফেঁসে পুলিশ হেফাজতে রয়েছেন গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার দায়ে গত ১২ ডিসেম্বর তাকে আটক করে শ্রীলংকান পুলিশ। পরদিন কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠায়।

জানা গেছে, গল মারভেলসের একজন ক্যারিবিয়ান খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রেম ঠাকুর। তবে সে খেলোয়াড় অনৈতিক প্রস্তাব গ্রহণ না করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপরই প্রেম ঠাকুরকে আটক করে শ্রীলংকার স্পোর্টস পুলিশ।

এদিকে লংকা টি-টেন লিগে এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। প্রথম ৮ বলে ১ চার ও ২ ছক্কায় ২০ রানের ক্যামিওতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি