
সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী বাজার এলাকায় জমি সংক্রান্ত ঘটনার জেরধরে মহিলা মেম্বার ও তার ছেলের বিরুদ্ধে এক বৃদ্ধাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তারাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন জানান, মৃত্যু আফজাল হোসেনের ছেলে মহে আলম সরকার জুয়েল ও তার মা মহিলা মেম্বার ফিরোজা বেগম মুক্তাদের সাথে পূর্ব শত্রুতার জেরধরে গত ১০ ডিসেম্বর দুপুর ২টার সময় আমার জমি বরাতী উত্তর জামে মসজিদের সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
আমি গালিগালাজ করতে নিষেধ করে তার কারণ জানতে চাইলে তিনি সহ কয়েকজন আমাকে প্রাণে মারার ভয়ভীতি প্রদর্শন করে তাদের হাতে থাকা লাঠি দ্বারা আমাকে মারপিট করলে আমি মাটিতে পড়ে যাই। আমি জীবন রক্ষার জন্য ডাকচিৎকার করলে আমার স্ত্রী শিল্পী বেগম আমাকে রক্ষার চেষ্টা করলে তাকেও এলোপাথারী মারডাং করে আমার জমির রোপণকৃত সরিষা ক্ষেত নষ্ট করে দ্রুত ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। পরে আমি তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আপোষ মিমাংসায় ব্যর্থ হয়ে থানায় এজাহার দায়ের করছি।
অভিযুক্ত জুয়েল ও তার মা মহিলা মেম্বার ফিরোজা বেগম মুক্তা বলেন, ওর ডাং হয় নাই আরো ডাং লাগবে। তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, জমি সংক্রান্ত ঘটনায় ভাতিজার লাঠির আগাতে চাচা আহতর কথা শুনেছি। বিষয়টি দূখ্যজনক! এলাকাবাসী প্রশাসনের নিকট সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :