চট্টগ্রামে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নি-হত ১ | Daily AjKaler Kontho

চট্টগ্রামে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নি-হত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নি-হত ১

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : হাটহাজারীতে পিকাপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহাদাত হোসেন (৪২) নামে অটোরিকশা চালকের মৃ-ত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় হাটহাজারী – নাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রীও আহত হয়েছে।দুই কন্যা সন্তানের পিতা নিহত শাহাদাত ধলই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে সড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতলে নাজিরহাটমুখী একটি পিকাপ ও নগরমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন অটোরিকশা চালক শাহাদাত।

এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে এসেছি মাত্র। বিস্তারিত সংগ্রহের পর জানানো হবে বলেও জানান তিনি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।