চান্দগাঁও এলাকায় ছাত্রজনতার হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার | Daily AjKaler Kontho

চান্দগাঁও এলাকায় ছাত্রজনতার হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
চান্দগাঁও এলাকায় ছাত্রজনতার হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রামে চান্দগাঁও থানা এলাকায় ছাত্রজনতার হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।ভোরে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জসিম উদ্দিন খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও খাগরিয়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি খাগরিয়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত নিয়াজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, ভোরে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দীন চান্দগাঁও থানা এলাকায় ছাত্রজনতার হত্যা মামলার এজাহারনামীয় আসামি।