
চট্টগ্রাম ব্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিউমার্কেট মাত্র ৩০ টাকায় আসা যাওয়া করতে পারবে শিক্ষার্থীরা।আজ (১১ ডিসেম্বর) সকাল ১০টায় চবির জিরো পয়েন্টে দ্রুতযান স্পেশাল সার্ভিস উদ্বোধন করেন চবি উপাচার্য ড. ইয়াহিয়া আখতার।
এই সার্ভিস উদ্বোধনের পর ছেড়ে যায় বাস। ২০ মিনিট পরপর চবির জিরো পয়েন্ট থেকে ছেড়ে যায় একটি করে বাস। গন্তব্য হতে উঠলে মুরাদপুর পর্যন্ত ভাড়া ২৫ টাকা আর নিউমার্কেট পর্যন্ত ভাড়া ৩০ টাকা।
এর আগে হাটহাজারীর যে ৪০ টাকার দ্রুতযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চড়ে মার্কেট যেতে হতো এখন তারা যেতে পারবেন মাত্র ৩০ টাকায়। যা চবি জিরো পয়েন্ট থেকে ছেড়ে মুরাদপুর হয়ে নিউমার্কেট পর্যন্ত যাবে এবং নিউমার্কেট ছেড়ে টাইগারপাস লালখানবাজার হয়ে চবিতে এসে থামবে।
চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনি বাস মালিক সমিতির ব্যবস্থাপনায় পরিচালিত হাটহাজারী টু নিউমার্কেট দ্রুতযান স্পেশাল সার্ভিসটি ক’বছর ধরেই বেশ জনপ্রিয়তা লাভ করে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহবানে সাড়া দিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা অনুভব করে এ কার্যক্রম শুরু করেছে বলে জানায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
আপনার মতামত লিখুন :