৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত | Daily AjKaler Kontho

 ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন
 ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত

আজকালের কন্ঠ ডেস্ক : ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন অনিবার্য কারণবশত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এই বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন।

আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের ঘোষণা দিলো পিএসসি।

ঠিক কী কারণে এ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি পিএসসির জনসংযোগ কর্মকর্তা।