নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় নি-হত ০৩ | Daily AjKaler Kontho

নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় নি-হত ০৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন
নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় নি-হত ০৩

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে রেলপথ ও সড়ক পথে পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে ও জেলা সদরের পৌর এলাকার গাছবাড়ী রেল ক্রসিংয়ের পাশে এবং রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলার বোড়াগাড়ীর ডোমার-গোমনাতী সড়কে কালার মোড় এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটেছে।

নি-হতরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৭), নীলফামারী পৌসসভার বাড়াইপাড়ার মৃত বাতাসু বর্মনের ছেলে বিমল চন্দ্র রায় (৬০) ও ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদার ইসলামের ছেলে বুলবুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের পাশ্বে নীলফামারী থেকে সৈয়দপুরগামী পাকা রাস্তার উপর অজ্ঞাত যানবাহনের সাথে দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে আলমগীর হোসেনে মৃত্যু হয়। এদিকে একইদিন সকাল সাড়ে ৬ টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় মারা যান।

অপরদিকে গতকাল রবিবার সন্ধ্যায় ডোমার-গোমনাতী সড়কে কালার মোড়ে তিনটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনা মোটর সাইকেলে থাকা ৭ আরোহী আহত হন। গুরুতর আহত অবস্থায় বুলবুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃ-ত্যু হয়।