বামনায় ট্রলিচাপায় শিক্ষার্থী মৃ-ত্যু, বিচারের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

বামনায় ট্রলিচাপায় শিক্ষার্থী মৃ-ত্যু, বিচারের দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ১২:০১ অপরাহ্ন
বামনায় ট্রলিচাপায় শিক্ষার্থী মৃ-ত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

বামনা( বরগুনা) প্রতিনিধি : বরগুনার বামনায় বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রলিচাপায় ৭ম শ্রেণির শিক্ষার্থী আজমীরা আক্তার মীম (১২) নি-হত হওয়ার ঘটনায় চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেছে বরগুনা জেলা নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।

গত শুক্রবার সকালে উপজেলার ডৌয়াতলা বাজারে পাথরঘাটা-ঢাকা মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন।এতে নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দসহ জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয় ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

বরগুনা জেলা নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) সভাপতি সোহেল তানভিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ডৌয়তলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শিক্ষক হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামীর বামনা উপজেলা সেক্রেটারি সাইফুল্লাহ মুনসুর।