পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ৩২ জন | Daily AjKaler Kontho

পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ৩২ জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন
পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ৩২ জন

মো:নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে ৩২ জন চাকরি পেয়েছেন। বুধবার (০৪নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মোহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ এর ফলাফল প্রকাশ করেন। এতে পুলিশ কনস্টেবল পদে ০৩জন নারী সদস্য ও ০১জন মুক্তিযোদ্ধা সন্তান সহ মোট ৩২জন চাকরি পেয়েছেন।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, নিয়োগ প্রাপ্তরা শতভাগ সততা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ণ হয়েছেন। এ সময় উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করান নিয়োগ কমিটি সদস্যবৃন্দরা। উত্তীর্ণ পরীক্ষার্থীরা অভিব্যক্তি ব্যক্ত করে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং মাত্র ১২০ টাকায় চাকরি পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার সহ জেলা পুলিশ ও নিয়োগ কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কমিটির অন্য সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল রেঞ্জ জনাব মোঃ শামসুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল, বরিশাল মোছাম্মদ শারমিন সুলতানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ মুকিদ হাসান সহ প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।