যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের | Daily AjKaler Kontho

যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : যে কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সেনাবাহিনীকে বিবেকের দ্বারস্থ হতে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ মিলিটারি একাডেমিতে তিনি একথা বলেন।

একাডেমির ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯ বিএমএ বিশেষ কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব সেনাবাহিনীর।

অনুষ্ঠানে সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে শ্রীলংকান মিলিটারি একাডেমীর কমান্ড্যান্ট, দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।