লালমিনরহাটে ১২০ টাকায় সরকারি চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী | Daily AjKaler Kontho

লালমিনরহাটে ১২০ টাকায় সরকারি চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন
লালমিনরহাটে ১২০ টাকায় সরকারি চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী

মোঃ জাহেদুল ইসলাম রতন , লালমিনরহাট : কারও বাবা নেই, কেউ বা কৃষক, আবার কেউ বা দিনমজুর, কুলির, মুদি ব্যবসায়ী, কলা ব্যবসায়ী, অটো ও ভ্যান চালক, পরিচ্ছন্নতাকর্মী, সিকিউরিটি গার্ড, মিল শ্রমিক, রাজ মিস্ত্রী, গার্মেন্টস কর্মী, গ্রাম পুলিশ, শিক্ষক, মুক্তিযোদ্ধা লালমনিরহাটের পরিবারের ৩৬ তরুণ-তরুণী মাত্র ১২০ টাকায় সুপারিশ ছাড়াই মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন।

জানা গেছে, সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে “চাকরি নয়, সেবা” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য লালমনিরহাটে প্রায় ৩ হাজার ৬০০ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন।

সদ্য জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করেন। এতে ৩০ জন ছেলে এবং ৬ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এরা হলেন, কৃষকের ছেলে-১৫ জন ও মেয়ে তিন জন, কুলির ছেলে একজন, মুদি ব্যবসায়ীর ছেলে একজন, কলা ব্যবসায়ীর মেয়ে একজন, অটো চালকের ছেলে দুইজন, ভ্যান চালকের ছেলে দুইজন, পরিচ্ছন্নতাকর্মীর ছেলে একজন, সিকিউরিটি গার্ডের ছেলে একজন, দিনমজুরের ছেলে একজন, গ্রাম পুলিশের ছেলে একজন।

মিল শ্রমিকের ছেলে একজন, রাজ মিস্ত্রীর মেয়ে একজন, বাবা নেই গৃহিণী মায়ের ছেলে একজন ও গার্মেন্টস কর্মীর মেয়ে একজন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ছেলে একজন, শিক্ষক, মুক্তিযোদ্ধার পরিবারের ৩৬ তরুণ-তরুণী মাত্র ১২০ টাকায় সুপারিশ ছাড়াই মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন।