গৌরনদীতে প্রধান শিক্ষক সমিতির নির্বাচন | Daily AjKaler Kontho

গৌরনদীতে প্রধান শিক্ষক সমিতির নির্বাচন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
গৌরনদীতে প্রধান শিক্ষক সমিতির নির্বাচন

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪।বরিশালের গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি একে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতত্রি-বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক, এ কে এম শফিকুল আলম।

সিনিয়র সহ-সভাপতি শ্রী অমূল্য রতন কর, আগৈলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদ হোসেন খান,সমিতির সহসভাপতি মোঃ আবুল কালাম।

ওই সভার দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নতুন কমিটিতে সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হন একেএম মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নিহার পারভীন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন হোসনেয়ারা খানম ও মোঃ শফিকুল আলম।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন, এস এম কামরুজ্জামান-সহ সভায় ৩৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।