গলাচিপা জেলের জালে ৭০ কেজি ওজনের শাপলা আমপাতা মাছ | Daily AjKaler Kontho

গলাচিপা জেলের জালে ৭০ কেজি ওজনের শাপলা আমপাতা মাছ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন
গলাচিপা জেলের জালে ৭০ কেজি ওজনের শাপলা আমপাতা মাছ

সুমন হোসেন গলাচিপা পটুয়াখালী : আজ সকাল ১০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে বন কর্মকর্তারা জানতে পারে গলাচিপা উপজেলার আওতাধীন চিকনি কান্দি বাজারের এক জেলের জালে ৭০ কেজি শাপলা আম পাতা মাছ ধরা পড়েছে।

এবং সেই মাছ বিক্রয়ে জন্য বাজারে আনা হলে বাজারে গিয়ে মাছ সহ জেলেকে আটক করে বন কর্মকর্তারা।

পরবর্তীতে গলাচিপা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ।জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমাব এর নির্দেশক্রমে জব্দকৃত মাছগুলি রেঞ্জ অফিসের প্রাঙ্গনে স্থানীয় গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে মাটি চাপা দেয়া হয়।

মাছটি জব্দ কালে উপস্থিত ছিলেন গলাচিপার রেঞ্জের বন মামলা পরিচালক জনাব মোঃ নুরুল আমিন এবং বিএম মোহাম্মদ নাঈম হোসেন খান।