
সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম তুহিন খান (৩০) নামে ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর ) সকালে গলাচিপা-পটুয়াখালী সড়কের চরসুহরী আদমপুল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।
নি-হত তুহিন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের মৃত আ. রহিম খানের ছেলে। ঘটনাস্থল থেকে ট্রাকের ড্রাইভার মো. ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র থেকে জানা যায়,বৃহস্পতিবার সকালে গলাচিপা-পটুয়াখালী সড়কের চর সুহরীর আদম পুলের কাছে চট্টগ্রাম থেকে রড নিয়ে আসা একটি ট্রাকের সঙ্গে হরিদেবপুর থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উপজেলা ছাত্রদলের সদস্য তরিকুল ইসলাম তুহিন খান মারা যান। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, ট্রাকের আগুন নেভানো হয়েছে। ড্রাইভার মো. ইমরানকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :